ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমান

​ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০২:৫৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০২:৫৯:১৬ অপরাহ্ন
​ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি সংবাদচিত্র: সংগৃহীত
৪ দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি, মন্ত্রণালয় বাচাতেই দায়িত্বও ছাড়েননি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। 

ঢাকা-১২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, কোনোপ্রকার দুর্নীতির সাথে জড়িত ছিলেন না তারা। জামায়াতের আমীর বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের। এ সময় চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবেন বলে জানান তিনি। শেরপুরের ঘটনা তিনি বলেন, গায়ের জোরে নির্বাচন নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করলে প্রতিহত করবে যুব সমাজ। 

বিগত সরকার প্রকৃতিকে হত্যা করেছে বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, 'ভরা মাঘ মাসে শীত নাই, বর্ষায় বৃষ্টি নাই। কেন নাই? নাই এই কারণে, আমরা যারা এই দেশের নাগরিক, বিশেষভাবে দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা এদেশের প্রকৃতিকে হত্যা করেছে। প্রকৃতিকে লুণ্ঠন করেছে, প্রকৃতির ওপর জুলুম করেছে। এজন্য আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, সেটার জন্য ধুঁকে ধুঁকে মূল্য পরিশোধ করতে হবে'  তিনি বলেন, আমরা যে দেশটাতে বসবাস করি, ১৯৪৭ সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে পেয়েছিলেন। তখন যে সীমানা ছিল, সেই সীমানাকে ধারণ করে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ