ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০২:৫১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০২:৫১:৪৩ অপরাহ্ন
​দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রতীক না চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আবেদনপত্র পাঠানো হয়।

আবেদনপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের ২০০ নং (নরসিংদী-২) আসনে মো. আমজাদ হোসাইনকে ও জাতীয় সংসদের ২৮৫ নং (চট্টগ্রাম-৮) আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের ২০০ নং (নরসিংদী-২) আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে ও জাতীয় সংসদের ২৮৫ নং (চট্টগ্রাম-৮) আসনটি এনসিপি মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি।

এর ফলে ওই দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী দুজন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ওই দুটি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি। বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ