নাটোরের নলডাঙ্গায় নির্বাচন গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০১-২০২৬ ০১:৪১:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০১-২০২৬ ০১:৪১:৫২ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় নির্বাচন গ্রহণ কর্মকর্তাদের (Presiding Officer) জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন গ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণ চলাকালীন দায়িত্ব ও করণীয়, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, অনিয়ম প্রতিরোধ, ভোট শেষে ফলাফল প্রস্তুত ও প্রেরণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন গ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর জোর দেন তারা।
কর্মশালায় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন । নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন, নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান।বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন নাজির,নলডাঙ্গা থানার ওসি নুরে আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা, ফরমাজুল ইসলামসহউপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময় করা হয়।
উল্লেখ্য, পর্যায়ক্রমে নলডাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের জন্যও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স