ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা রিজওয়ানা

​আ. লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:০৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:১১:০৬ অপরাহ্ন
​আ. লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন ​ছবি: সংগৃহীত
নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। 

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে সরকার।’

আসন্ন নির্বাচনের ব্যাপারে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসলে কি হবে, সেটা নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।’

নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমালঙ্ঘন করছে। দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হলে ব্যবস্থা নেবে সরকার।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ