ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১২:২৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১২:২৬:২৬ অপরাহ্ন
​সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সংবাদচিত্র: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা ৫০ মিনিটে এ বৈঠক শুরু হয়। মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে আরো রয়েছেন- দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। বৈঠকে সিইসি সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ