ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১১:০১:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১১:০১:২৪ পূর্বাহ্ন
​ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ সংবাদচিত্র: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা মেইল-২ (ডাউন)-এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিবগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনের চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন এলেও এখনো শুরু হয়নি উদ্ধার কাজ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ