ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আগে আ.লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে: পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০২:৫৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০২:৫৫:৩৭ অপরাহ্ন
​আগে আ.লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে: পাটওয়ারী সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিবকে ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন,‌ আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে। কেউ আমাদের ভোট কেড়ে নিতে চাইলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।  সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, "শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ভণ্ডুলের কথা বলছেন। ভারতীয় আধিপত্যবাদী মনোভাব মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারকার্যে ভারত যেন বাধা না দেয়।" নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ইসির বিধি বহির্ভূত কাজ। ইসি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের প্রতি বধির আর অন্ধ। গণভোটে হ্যাঁ দিয়ে পুরান বন্দোবস্তকে বিদায় দেওয়ার আহ্বান জানাই।”

এনসিপির এই মূখ্য সমন্বয়ক বলেন, "মির্জা আব্বাস রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিল। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা‌ হবে।” তিনি বলেন, “ঢাকা মেডিকেল আসলে কোনো মেডিকেল না। এখানে একটা ভূতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা ঢামেক আধুনিকায়ন করবো।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ