ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে: ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০২:০৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০২:০৮:১৮ অপরাহ্ন
​বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে: ফখরুল ​ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। পরিবারের মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। 

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। 

এর আগে স্থানীয় নারী-পুরুষ ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন মির্জা ফখরুল। ভোটাররা বিগত শাসন আমলে সাধারণ মানুষের ওপর জুলুম-নিপীড়নের অভিযোগ তোলেন। জমি দখলের অভিযোগও তোলেন।

পরে মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছি। সংসদে গিয়ে কাজ করেছি। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন। আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমার গোটা পরিবারকে আপনারা চেনেন।

মির্জা ফখরুল বলেন, আমি আমার বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করব। আপনারা অভিযোগ করেছেন, এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন— এগুলো আর থাকবে না। আমার দলের কেউ দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে আমরা কাজ করেছি, আগামীতেও করব।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। পরিবারের মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। সে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এবং সে কার্ড দিয়ে চিকিৎসা সেবা পাবেন। এ কার্ড হবে মা-বোনদের জন্য অস্ত্র।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ