ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০১-২০২৬ ০১:০২:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৬ ০১:০২:০৮ অপরাহ্ন
ফাইল ছবি
ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাঈদ হোসেন নুর (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদ হোসেন নুর সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দীনের ছেলে। সে মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সীর হাট কেরামতিয়া (আরএম হাটকে) উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল নুর। খেলার একপর্যায়ে মাঠের এক পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নুরের মৃত্যু হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স