ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পঞ্চগড় জামায়াত আমিরের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৪২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৪২:৫২ অপরাহ্ন
​পঞ্চগড় জামায়াত আমিরের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশ কেন্দ্র করে পঞ্চগড় চিনিকল মাঠ কানায় কানায় পূর্ণ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরেই প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। সকাল থেকেই ধীরে ধীরে জড়ো হন জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।

সমাবেশে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আগামী ১২ তারিখে যে জাতীয় নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের অগ্রনায়ক ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একত্র হয়েছি। এই নতুন বাংলাদেশে কোনো জালিমের অবস্থান হবে না। তিনি আরও বলেন, পঞ্চগড়ে ভালো হাসপাতাল নেই। আমাদের নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। আমাদের পঞ্চগড়েও হাসপাতাল হবে ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড়ের কৃষকরা সুদমুক্ত ঋণ পাবে। সমাবেশে আরও বক্তব্য রাখবেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ