ক্রীড়া উপদেষ্টা
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০১-২০২৬ ০৫:১৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৬ ০৫:২১:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছিল আইসিসি। এ নিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। এদিন বেলা বিকেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে৩টায় শুরু হয় সেই কাঙ্খিত বৈঠক। সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে জানালেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না।
আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন।
আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।
ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স