রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০১-২০২৬ ০৭:৪০:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০১-২০২৬ ০৭:৪২:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এতে জামায়াতের অন্তত ১৬ জন সদস্য আহত হন।
এ সময় কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগও উঠেছে।
পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে এখনও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স