ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল হচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৩:৩০:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৫:২৪:২৯ অপরাহ্ন
​আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল হচ্ছে: রিজভী সংবাদচিত্র: সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করাই সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিৎ, যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু আজ নির্বাচন কমিশনের নানা আচরণে প্রশ্ন উঠছে। তিনি আরও বলেন, মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ