ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:০৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:০৬:৩১ অপরাহ্ন
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান ফাইল ছবি
বাংলাদেশের প্রতি সংহতি জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান। এমন সংবাদ প্রচারের মধ্যেই নতুন খবর সামনে চলে এসেছে। বাংলাদেশের সমর্থনে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।  বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানো না হলে আইসিসি ইভেন্ট থেকে পাকিস্তানও কি সরে দাঁড়াবে—এমন প্রশ্নে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ একটি সূত্র রেভস্পোর্টজকে জানিয়েনছে, ‘না, এটা পিসিবির অবস্থান নয়।’

সূত্রটি আরও জানায়, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো কোনও ভিত্তি পাকিস্তানের নেই। কারণ হিসেবে বলা হয়, আইসিসি মনে করিয়ে দেবে যে পাকিস্তান আগেই তাদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে সম্মত হয়েছে। সূত্রের ভাষায়, ‘অনেকে শুধু ইস্যুটি উসকে দিতেই এসব কথা ছড়ায়।’ এর আগে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যৎ করণীয় নিয়ে পরে টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

তবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে পুরোপুরি সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের মতে, বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ যুক্তিসংগত ও গ্রহণযোগ্য। এ ছাড়া চলমান আইসিসি সংকটে কূটনৈতিক ও ক্রিকেটীয় সমর্থন পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ