ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তিস্তা মহাপরিকল্পনা

নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:২৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৩:২৮:০৫ অপরাহ্ন
নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা সংবাদচিত্র: সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদী এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৯ জানুয়ারি) সকালে তারা কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক ও রেলসেতু এলাকা পরির্দশন করেন। 

এ সময় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উত্তরের ৫ জেলা বেষ্টিত তিস্তা নদীর গতি-প্রকৃতি ও সংকট তুলে ধরেন।  পরে উপদেষ্টা তিস্তা রেলসেতু এলাকা থেকে নৌকায় তিস্তা নদী পরির্দশন করেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এরপর উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তালুক শাহবাজপুরে তিস্তা ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ