ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভাইরাল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ আমির হামজার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১১:৫০:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০১:৪৪:১৩ অপরাহ্ন
​ভাইরাল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ আমির হামজার ফাইল ছবি
ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।

আমির হামজা লিখেছেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। সেই সময় উদাহরণ হিসেবে দেওয়া বক্তব্যটি ভুল হওয়ার কারণে আমি তখনই দুঃখ প্রকাশ করেছিলাম। এখন পুনরায় দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন সামনে এনে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যারা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মরহুম ব্যক্তিকেও ব্যবহার করেছেন, এ বিষয়টিও তারা বিবেচনা করুন।’

মুফতি আমির হামজা শেষ করেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ