ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন
​মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর
বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলীয় নেতারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্যসচিব তানভীর ইসলাম স্বাধীন। তিনি জানান, ইমার্জেন্সি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী মান্নাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

তানভীর ইসলাম বলেন, বর্তমানে মাহমুদুর রহমান মান্নার কোনো ব্যথা নেই। তার ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, মাহমুদুর রহমান মান্না সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সে সময় তাকে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছিল এবং বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ