ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সপ্তম দিনে ৪৩ জনের আপিল নিষ্পত্তি, নামঞ্জুর ১৮

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:১৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৭:৩৮:২৩ অপরাহ্ন
​সপ্তম দিনে ৪৩ জনের আপিল নিষ্পত্তি, নামঞ্জুর ১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ছুটির দিনেও আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির কার্যক্রম চলে ৩টা থেকে ৫টা পর্যন্ত। আজ ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৩ জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৮টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ২১টি। এ ছাড়া অপেক্ষমাণ রয়েছে ৪টি আবেদন।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে তিন শ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ