ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মির্জা আব্বাসকে বিশ্রাম, পাটওয়ারীকে আরও শিখতে বললেন মেঘনা আলম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০২:২৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০২:২৭:২৯ অপরাহ্ন
​মির্জা আব্বাসকে বিশ্রাম, পাটওয়ারীকে আরও শিখতে বললেন মেঘনা আলম ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন মেঘনা। তিনি বলেছেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া এবং নাসিরুদ্দিন পাটওয়ারীর আরও শেখা উচিত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলছি নতুনদের জায়গা ছেড়ে দিন, বিশ্রাম নিন। নাসিরুদ্দিন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলছি, আরও শেখো!” স্ট্যাটাসের শেষে তিনি উল্লেখ করেছেন, “ঢাকা-৮-এ সময় এখন মেঘনা আলমের।” এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেঘনা আলম দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। একইসঙ্গে দল থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ