মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০১-২০২৬ ০১:০৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০১-২০২৬ ০১:০৫:৫১ অপরাহ্ন
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফেরদৌস আরা ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। জানা গেছে, তিনি গত বছরের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে, এর আগে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন। ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। পরে মাইগ্রেনের ব্যাথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টা সময় তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স