ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর) নূর কামরুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের সূত্র নম্বর-২৭.৮৭.০০০০.৪০৫.২৭.০০২৩.২০.২৭৬, তারিখ: ০১/১২/২০২৫খ্রি, দ্বারা সাময়িকভাবে বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী (আইডি-১১১৬৭), নির্বাহী পরিচালক (অ্যাডমিন এন্ড এইচ আর), ডিপিডিসি দপ্তরে সংযুক্ত-এর DHAKA POWER DISTRIBUTION COMPANY LIMITED (EMPLOYEES) SERVICE RULES, 2017-এর 7.6 বিধি অনুযায়ী জারিকৃত সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করতঃ ১৭/১২/২০২৫খ্রি. তারিখ থেকে তাকে চাকরিতে পুনর্বহাল করা হলো। তার সাময়িক বরখাস্তকাল গত ০১/১২/২০২৫খ্রি. তারিখ থেকে ১৬/১২/২০২৫খ্রি. তারিখ পর্যন্ত কর্মকাল হিসেবে গণ্য হবে।
এইচ আর সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ডিভিশনে সঞ্চালন লাইনে কাজ করার সময় তড়িতায়িত হয়ে বিদ্যুৎকর্মী নিহতের ঘটনায় বিদ্যুৎ বিভাগ ও ডিপিডিসিসহ তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিগুলোর প্রতিবেদনে অমিত অধিকারীর কোনো দায় খুঁজে না পাওয়া তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে ২০২৫ সালের ১ ডিসেম্বর ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
অবশেষে সাময়িক বরখাস্ত হলেন দুই প্রকৌশলী