ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএফআইইউর নতুন প্রধান ইফতিখার উদ্দিন মামুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৭:১০:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৭:১২:৪৮ অপরাহ্ন
বিএফআইইউর নতুন প্রধান ইফতিখার উদ্দিন মামুন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইফতিখার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪(১)(ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর বিধি ২২ অনুযায়ী মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, বিএফআইইউ-এর দায়িত্ব নেওয়ার জন্য মামুনকে অন্য সকল পেশাগত দায়িত্ব ত্যাগ করতে হবে। এটি একটি সার্বক্ষণিক পদ এবং তার বেতন ও সুযোগ-সুবিধা অনুমোদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিএফআইইউ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহীনুল ইসলাম। গত বছরের সেপ্টেম্বরে সরকার তার নিয়োগ বাতিল করে।

বিএফআইইউ দেশের প্রধান আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে এবং অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধে সহায়তা করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ