ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সীমান্তে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশির পা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০১:৩৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০১:৩৯:১৪ অপরাহ্ন
​সীমান্তে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশির পা ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তির পা উড়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা মাইন পুঁতে রেখেছিলো বাংলাদেশের অংশে। পরে সোমবার সকালে নিজের চিংড়িঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। 

এদিকে রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এ সময় তারা বিজিবির গাফলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ