ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে গুলি করে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০১-২০২৬ ১১:১৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ১১:১৫:০৫ অপরাহ্ন
চট্টগ্রামে গুলি করে যুবককে হত্যা ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন ওরফে ছোট জামাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে জামায়াতের পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা কী কারণে তাদের ওপর গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, ‘শনিবার রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি জামায়াতের কর্মী বলে শুনেছি। হামলায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।’

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা স্কুপ /ডেস্ক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ