ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ওমানে মাজার জিয়ারতে গিয়ে ৩ বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:৫৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:৫৮:১৭ অপরাহ্ন
​ওমানে মাজার জিয়ারতে গিয়ে ৩ বাংলাদেশি নিহত ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলদেশ সময় রাত ৮টায় ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী বলেন, সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জিয়ারতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ