ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৭:৪৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ০১:১০:২০ পূর্বাহ্ন
​হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন তিনি। এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। 

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই উভয়পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিন আজ। আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ