ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পাবনার দুই আসনে ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৬:৪০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ১২:০৫:১১ পূর্বাহ্ন
​পাবনার দুই আসনে ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি ​ছবি: সংগৃহীত
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

ইসির বরাতে ওই নোটে বলা হয়, পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি প্রত্যাহার বা বন্ধ রাখার জন্য ইসির থেকে অনুরোধ জানানো হয়েছে।

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাত দিয়ে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রচার করা হয়। একাধিক গণমাধ্যমে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’

তিনি বলেন, “তবে নির্বাচন স্থগিত হয়নি। শুধু ওই আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।”

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ