ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দাম কমল জেট ফুয়েলের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১২:২০:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১২:২০:১৭ অপরাহ্ন
​দাম কমল জেট ফুয়েলের ফাইল ছবি
অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম প্রতি লিটারে ৯ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইনসগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬৮ পয়সা কমিয়ে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.০৬২৯ মার্কিন ডলার কমিয়ে ০.৬৮৭৫ ডলার থেকে ০.৬২৪৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য বুধবার (৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ