ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৪:১৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৪:১৬:৫৩ অপরাহ্ন
​মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মো. রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিয়াজ তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। পরবর্তীকালে সেনা টহল দল তার দেখানো মতে বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ৭.৬৫ মি.মি. পিস্তলসহ ম্যাগাজিন (মেড ইন বেলজিয়াম)। 

সেনাবাহিনী জানায়, ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তির অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অনুসরণমূলক অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে। 

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ