কারসাজি করে এলপিজির দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০১-২০২৬ ০২:১৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০১-২০২৬ ০২:৫৮:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের সিলিন্ডার গ্যাসের ব্যবসার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। কারসাজির মাধ্যমে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যার সঙ্গে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জড়িত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।
উপদেষ্টা আরও জানান, কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় এলপিজি পরিবহনে সাময়িক জটিলতা দেখা দিয়েছে। সেটি নিরসনে কাজ চলছে। তবে সে জন্যে চলতি মাসে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স