ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১২:২০:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০১:৪৪:৫১ অপরাহ্ন
​শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান ​ফাইল ছবি
চব্বিশের অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (৫ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার আসবেন। তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

এর আগে ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে ছাত্র ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ