ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১১:৫০:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১১:৫০:০১ পূর্বাহ্ন
​নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ​ছবি: সংগৃহীত
নরসিংদীর পলাশ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার রাতে দোকান বন্ধ করে সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ