ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৮:১৯:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৮:৩০:০২ অপরাহ্ন
প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা ​ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রানা প্রতাপ (৪৫)। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ