তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০১-২০২৬ ০৯:৫৭:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৬ ০৯:৫৮:০৮ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। রোববার সন্ধ্যায় (০৪ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন– জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।
বাংলা স্কুপ /প্রতিবেদক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স