ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা-৮ আসন

মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৬:০৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৬:০৪:০৮ অপরাহ্ন
মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। 

এর আগে গণঅধিকার পরিষদে যোগ দেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন ও মডেল মেঘনা আলম। একই সঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ