ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকায় ৫টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:৫৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৫:৪২:০৩ অপরাহ্ন
​ঢাকায় ৫টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই হওয়া পাঁচটি আসনে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসন। এই পাঁচটি আসনের ৪৪ জন প্রার্থীর মধ্যে বৈধভাবে গৃহীত হয়েছে ৩০ জন। বাকি ১ জন প্রার্থীর মনোনয়ন স্বাক্ষর জটিলতার কারণে স্থগিত রয়েছে। অন্যটি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা- ১ আসনের দুইজন, ঢাকা -২ আসনে একজন, ঢাকা -৩ আসনে ৮ জন, ঢাকা-১৯ আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই হওয়ার পাঁচ আসনের মধ্যে শুধুমাত্র ঢাকার ২০ আসনের কোনও মনোনয়ন বাতিল হয়নি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন জানিয়েছেন জেলা প্রশাসক রেজাউল করিম।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ