চট্টগ্রাম-৫
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসের মনোনয়ন বাতিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০১-২০২৬ ০৩:০৪:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০১-২০২৬ ০৩:০৪:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উক্ত আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান। বিষয় নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এদিকে, সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে একদল লোক জড়ো হয়ে জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় কার্যালয়ের সামনে পুলিশ পাহারা জোরদার করা হয়।
মনোনয়নপত্র যাচাইকালে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে থাকা এক আইনজীবী অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের জনান, আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবক ও সমর্থনকারীকে সম্মেলন কক্ষে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আসনটিতে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যদিও আসনটিতে ২৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। তবে, দলীয় ও স্বতন্ত্র ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল।
বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স