ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০১-২০২৬ ০১:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০১-২০২৬ ০১:২৬:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি এতে সন্তোষ প্রকাশ করছি। আমার শুনানি সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার না করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সব ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনি পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখলেও এবার সব প্রার্থীর প্রতি নিরপেক্ষতা লক্ষ্য করছেন। তার মতে এটি একটি ইতিবাচক পরিবর্তন। এ ধারা অব্যাহত থাকবে এবং দেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইশরাক আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স