ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ও জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:০৩:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:০৩:১২ অপরাহ্ন
​ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ও জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন বৈধ ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা৷ এর আগে গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাইবাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ