ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গাইবান্ধার দুই আসনে জামায়াত প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০১-২০২৬ ০২:৪৫:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৭:১৮:৪৮ অপরাহ্ন
​গাইবান্ধার দুই আসনে জামায়াত প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সভাকক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা।

গাইবান্ধা-সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা আকতার, মোস্তফা মহসিন, রমজান আলী ও মাহফুজুল হক সরদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সিপিবির প্রার্থী মিহির ঘোষ, খেলাফত মজলিশের প্রার্থী গোলাম আজম ও ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই সভায় সংশ্লিষ্ট প্রার্থী, তাদের সমর্থক ও নির্বাচন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ