ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আজ খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-মাহফিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০১-২০২৬ ১২:১৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৬ ১২:৫৮:৪৮ অপরাহ্ন
​আজ খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-মাহফিল ​ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। 

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাহফিলে উপস্থিত থাকবেন। 

দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাদ আসর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনেও মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে ছাত্রদল একই দিন বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।

এ ছাড়া সারাদেশে সব ইউনিট খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ