৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০১-২০২৬ ০৯:২২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৬ ১২:২৮:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জানুয়ারি মাসেই চার ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা৷ বয়ে যেতে পারে পাঁচটি শৈত্য প্রবাহ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। এ সময়ে ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি) এবং ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি) সেলসিয়াসের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এছাড়া ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে। এদিকে জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।
দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০-৩.৫০ মি.মি. এবং গড় সূর্য কিরণকাল ৩.৫০-৫.৫০ ঘণ্টা থাকতে পারে।
বাংলা স্কুপ /ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স