শশুর বাড়ির উঠানে পড়েছিলো জামাইয়ের মরদেহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১২-২০২৫ ০২:৩৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৫ ০২:৩৭:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ তার শশুর বাড়ির উঠানে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া গ্রামের আসান আলীর জামাই। তিনি দীর্ঘদিন ধরে শশুর বাড়ীতে ঘরজামাই হিসাবে বসবাস করতেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্থানীয় রানা আহম্মেদ নামের এক ব্যক্তির মরদেহ তার শশুর বাড়ীর উঠানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের বাম চোখে রক্তের চিহ্ন রয়েছে। পুলিশ বুধবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলোহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স