ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:৪৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০১:১৯:২৩ অপরাহ্ন
​খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায়। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এ‌সে‌ছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

বুধবার (৩১ ডি‌সেম্বর) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে এক সংক্ষিপ্ত রাষ্ট্রীয় সফরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান এই তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে পাকিস্তানের স্পিকার সরাসরি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যাবেন। 

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ