ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:২৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:২৭:০৯ অপরাহ্ন
​মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত তারেক রহমানের ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন তাঁর বড় ছেলে তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা দেয়। সকাল সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের ১৯৬ নম্বর বাড়িটিতে পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ।

তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহে তার আত্মীয়স্বজন শ্রদ্ধা জানান। সেখানে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। ছিলেন বিএনপি নেতাকর্মীরা।

ওই বাড়িতে কিছুক্ষণ রাখার পর খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়। দুপুর ২টায় সেখান তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ