নরেন্দ্র মোদির শোক
‘ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয়’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-১২-২০২৫ ০১:৩৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১২-২০২৫ ০৫:২৪:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নরেন্দ্র মোদি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই শোকাবহ সময়ে সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’
মোদি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স