ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতদিন শোক পালন করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৯:৩১:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১১:৩০:১১ পূর্বাহ্ন
সাতদিন শোক পালন করবে বিএনপি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল এক শূন্যতা সৃষ্টি হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ৭ দিনের কমর্সূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সাতদিন শোক পালন করবে বিএনপি, নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন, দলীয় পতাকা অবনমিত রাখা হবে।

আজ এভারকেযার হাসপাতালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার নামাজে জানাজ ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ