ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৪:১৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৪:১৬:০০ অপরাহ্ন
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা ​ছবি: সংগৃহীত
ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনীতে দলীয় নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার এ মনোনয়নপত্র জমা দেন।

একইসঙ্গে ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনে খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১৩, ফেনী-২ আসনে ১৬ এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ