সিলেট থেকে ভোটের প্রচার শুরু করবেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১২-২০২৫ ০১:১৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১২-২০২৫ ০১:৫০:২১ অপরাহ্ন
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকেই আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার সিলেট সফরের পরিকল্পনা রয়েছে বলে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতারা জানান, সফরকালে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।
উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে এবং বগুড়া তার নির্বাচনী এলাকা। এই প্রেক্ষাপটে তিনি তিন দিনের জন্য সিলেট ও বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলো সফর করতে পারেন বলে দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ভোটে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স