ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:১৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৪:১৬:৫৭ অপরাহ্ন
দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।  

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিয়েছেন।

এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ